অবসন্ন দিনগুলোর কাব্যThis is a featured page

-ফজলে এলাহি মুজাহিদ

অবসন্ন দিনগুলোতে মেঘেরা গড়াগড়ি খায়
আসমানের চৌকিতে তাই বজ্র কঁকিয়ে যায়,
ইলশেগুঁড়ির আলতো পরশে তরু ও লতা ঘুমায়
তাই কি বন্ধু তুমিও ঝিমাও এ সুযোগী অলসতায়!

তোমার সমুখে পথেরা সেজেছে পদচিহ্নের তরে
প্রান্তর ডাকে: ঘুম ভেঙ্গে তুমি কাঁপাবে পদভারে।
ও বাঁকে লুকিয়ে মানুষ খেকোর দল
পথিক তুমি কি হারাবে বুকের বল?
বল'এ নও তুমি চিন্তা-সাহসে-প্রজ্ঞায় বলীয়ান
আয়ু নয় শোনো: এ ধরনী ভালবাসে কুরবান!
হা-হুতাশ করে হাজার বছর কি লাভ বলো বেঁচে
সত্যের তরে নিংগাড়িবো খুন শেষ বিন্দুও সেঁচে,
এ বুকে নামবে মৃত্যু-নিশার লোকজ অন্ধকার
দেখার দৃষ্টি সঞ্চিত হলে ওগো বন্ধু আমার;
দেখো তুমি বুকের কিনারে সত্যালোকের ছটা
তবু কি বলবে: "হেরে গেছ তুমি, উত্তম পৃথিবীটা"?
পাতাঝরা দিন এখনো আসেনি হয়ত এ ঋতুতে
স্বপ্ন-সাধেরা প্রতিজ্ঞ সদা সত্যের থিতুতে,
তুমি দো'আ করো, তুমি সিজদায় লুটিও
তুমি সাথী হও, তুমি হাতে হাত রেখে দিগন্তে ছুটিও!

আত্মার চোখে চেয়ে দেখো সপ্তাকাশের পানে
কি পরম ভালবাসা নিয়ে প্রিয় মোদের আহ্বানে!
পথেরা তোমায় ডাকে ভ্রান্তির কলতানে
পথেরা তোমায় ডাকে সুন্দর সুবিতানে;
তাই বন্ধু আজ আর আলস্য-তন্দ্রা-নিদ্রা নয়
হাতে হাত রেখে তুলি প্রার্থনা: যেন স্বপ্ন সত্য হয়।

05.01.2008, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।


fazal
fazal
Latest page update: made by fazal , Jan 5 2008, 6:34 PM EST (about this update About This Update fazal Edited by fazal


view changes

- complete history)
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.