আদর্শ প্রেমভূমThis is a featured page

-ফজলে এলাহি মুজাহিদ

দিন এলো সময়ের নতুন জামা নিয়ে
শিকলের গ্রন্থি ছেঁড়ার দিন
সকল বিষণ্নতাকে জমা কর প্রিয়তমা
ছুঁড়ে আসবো আজ কালের আবর্জনার স্তুপে।

স্বপ্নের দিনগুলো গুছিয়ে নাও নতুন করে
তক্তার উপরে, বাঙ্-সিন্দুকে, বিছানার তলে
পাটির প্যাঁচে, আঁচলের খোঁটে, লুকানো বেণীতে
তোমার অপূর্ণ আকাংখার টুকিটাকি জমিয়ে নাও।

ওই দেখ, আমাদের রাত্রি-জীবনের আঁধারে
ঊষার মুচকি হাসি, আদর্শের ঝিলিক, চমকিত
ভোরের গানটি ধর না তোমার পবিত্র কণ্ঠে
এসো, জীবনকে ভাবি মহামূল্যবান পাওয়া।

তুমি তো জান, জানি আমিও যুগে যুগে
রক্ত-পিচ্ছিলতায় আমাদের আগমন ও গমন
বাঁকা চোখের, বাঁকা ঠোঁটের নিক্ষিপ্ত বিষগুলো
মুছে ফেল তোমার মায়াবী ঐতিহ্য-আঁচলে।

বিচলিত হয়ো না প্রেয়সী, তুমি দেখে নিও
আমাদের প্রতিটি বাক্য-মিলনে জন্ম নিবে
ইতিহাসের এক একটি কলম, আদর্শের শহীদ
চিরঞ্জীবের পূর্বসূরী হবে আমাদের পবিত্র প্রেম।

০২.০৭.২০০৬, মদীনা, সৌদি আরব।

________________________________________________________________
মূলপাতা - কবিতা - প্রবন্ধ - ভ্রমণ - নাটক - পছন্দের বই

© - এই সাইটের সকল লেখার স্বত্ব লেখক কতৃর্ক সংরক্ষিত ।


fazal
fazal
Latest page update: made by fazal , Jul 8 2007, 1:22 AM EDT (about this update About This Update fazal Edited by fazal

28 words added
4 words deleted

view changes

- complete history)
Keyword tags: None
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.