আরেক আত্মার খোঁজেThis is a featured page

-ফজলে এলাহি মুজাহিদ

জীবনের সারাদিন যদি বৃষ্টি হতো
সপ্তাকাশের মেঘমালা হতে
জ্ঞানের শুস্ক সাগরে
আমি ভিজতাম সারাদিন হৃদয়ের বুতাম খুলে।

শূন্য মরু মোহনায় যদি ঢল নামতো
যদি ঢেউ জাগতো
হায় বিদীর্ণ সাগর! আমার এই বুকে
যদি প্রশান্ত বেড়িয়ে যেতো
কিছু দিনের অবসরে
অসীমের ইঙ্গিতে;
নূহের জাহাজ ল'য়ে ছুটতাম দুঃসাহসী!
নিদ্র পৃথিবীর বন্দরে বন্দরে
নোঙ্গর ফেল্তে খুঁজে বেড়াতাম
ফালি ফালি প্রোত্থিত শিকড়
সদ্য নিংড়ানো ছাপ ছাপ সতেজ মাটি
কম্পিত হাতে সরিয়ে দেখতাম
নিকষ আঁধারে কারা যেন লুকিয়ে রেখেছে
আমার আরেক আত্মা!

২০.০৪.২০০১
রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।


________________________________________________________________
মূলপাতা - কবিতা - প্রবন্ধ - ভ্রমণ - নাটক - পছন্দের বই

© - এই সাইটের সকল লেখার স্বত্ব লেখক কতৃর্ক সংরক্ষিত ।


fazal
fazal
Latest page update: made by fazal , Jul 8 2007, 1:25 AM EDT (about this update About This Update fazal Edited by fazal

25 words added
1 word deleted

view changes

- complete history)
Keyword tags: None
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.