আড়ালThis is a featured page

আড়াল
-ফজলে এলাহি মুজাহিদ

সবুজ তোমার আড়ালে জানিও
শ্যামলিমা বয়ে হলদে রূপ,
হলদি যুবা সে প্রহরের টানে
ফিকে ছাই শেষে বিধূর ধুপ।

ঝলমলে রাতি দিবস বিদায়ে
পাংসে শিখার লাল মেলায়,
রজনী দীপ্ত রূপালী হেলাল
পালিয়ে বেড়ায় ভোর বেলায়।

নদী তুমি যত উত্তাল বও
বুকের গভীরে লুকিয়ে চর,
কালো পর্বতে জলকণা সাজে
বাতাসের দেশে মেঘের ঘর।

মানুষ তুমিও হও যত বড়
শক্তি পাগল বীর নেহাৎ,
জানিও তোমারে ল’য়ে খেলিতেছে
ভুবন পালের শক্ত হাত।

০২.০১.২০০১
রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।


fazal
fazal
Latest page update: made by fazal , Dec 15 2007, 10:53 PM EST (about this update About This Update fazal Edited by fazal

78 words added

view changes

- complete history)
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.