ঈদ আনন্দে শান্তি ছড়াইThis is a featured page

-ফজলে এলাহি মুজাহিদ

পশ্চিমের ঐ
লাল দেয়ালের মাঝে,
সুতোর মত চাঁদটি বাঁকা
সাঁঝ গগনে সাজে।
একটু খানি উঁকি দিয়েই
লুকায় মেঘের ফাঁকে,
সে কি জানে খুশীর জোয়ার
বইছে মনের বাঁকে।
আমরা যারা ফুল-পাখিরা
ছোট্ট খোকা-খুকি,
বড়দেরও হাসি মুখে
খুশীর ঝিকিমিকি।
ঈদ এসেছে, কাল হবে ঈদ
আহা! কি আনন্দ,
নতুন জামায় আতর মাখা
বাতাস কি সুগন্ধ!
বন্ধু যত ঝগড়া বিবাদ
কথা কাটাকাটি,
ভুলে গিয়ে সাজাই এসো
জীবন পরিপাটি।
আজ ঈদের দিনে খুশীর বানে
বুকে বুক মিলাই,
মুসলিম মোরা ছিলাম আছি
থাকবো যে ভাই ভাই।
আল্লাহ্ প্রভু, তাঁর নবী আর
ইসলাম হোক মোদের হাসি,
ঈদ-আনন্দে শান্তি ছড়াই
তাকিয়ে দেখুক বিশ্ববাসী।
০১.১০.২০০৭, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।


fazal
fazal
Latest page update: made by fazal , Dec 11 2007, 4:29 PM EST (about this update About This Update fazal Edited by fazal


view changes

- complete history)
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.

Related Content

  (what's this?Related ContentThanks to keyword tags, links to related pages and threads are added to the bottom of your pages. Up to 15 links are shown, determined by matching tags and by how recently the content was updated; keeping the most current at the top. Share your feedback on Wetpaint Central.)