চয়নীয়াThis is a featured page

-ফজলে এলাহি মুজাহিদ

তোমার ঐ নীল অম্বরে-অঞ্চলে প্রিয়তমা
আমি কি করে নিশ্চল হই অনন্তকাল বলো-
আমি যে দেখেছি মৃত্যুর ধূসরতা
বিবর্তিত তুমি-আমি মিলে সবটুকু অসারতা!

তোমার ঐ দ্যুতিময় চোখে প্রিয়তমা
কি করে স্থির হই অফুরন্ত রাত বলো-
আমি যে দেখেছি চোখ নয় যেন বিক্ষত ফোয়ারা
জ্বলে উঠা সুসুপ্ত আগ্নেয়গিরির তপ্ত উদগীরণ
আমার দু'চোখে এখন জলপাই বনের আগুন
ফোরাতের লাল জল আর আফগানী উষ্ণতা
মিন্দানাওয়ের জল কেটে কেটে কাশ্মীর আরাকান
নিখিল ভূখণ্ড থেকে স্বদেশের বিষণ্ণতা
ভর করে আছে অহর্নিশ,
সীমাহীন সারল্যতায় বিদীর্ণ অসি বিষ
প্রতারণার বিশুদ্ধ চাউনিতে খেলে যাওয়া রঙ
তবু ফিরে চেয়েছি বারে বার বিস্তীর্ণ সীমানায়
তোমারি অপেক্ষিত দু'আঁখির ছলছলতায়।

কোথায় লুকিয়ে রাখবে আমায় প্রিয়তমা
অন্তর আমার অন্তহীন মরুভূমি; কখনো সাগর
সপ্তাকাশের সবটুকু আছে ভাবনায়
আমি স্রষ্টার সাথে কথা বলে নেই প্রতিদিন পাঁচবার
অগণন কোটি ভাই-বোন মিলে আমার এই পরিবার।

তুমি যদি হও সমর্পিতা এক জনা
হাত বাড়িয়ে সঙ্গে চল বীরাঙ্গনা!

১৫.০৮.২০০৭, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।


fazal
fazal
Latest page update: made by fazal , Dec 11 2007, 4:38 PM EST (about this update About This Update fazal Edited by fazal

146 words added

view changes

- complete history)
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.