তুমি চলে এসোThis is a featured page

-ফজলে এলাহি মুজাহিদ

তুমি চলে এসো
এখানের অনিন্দ তরুতেও জীবনের সুস্বাদ,
অথবা বৃষ্টির ঝাপটারা নিয়ে আসে বিন্দু জল
না এলে বুঝতে পারবে না কোনদিন তুমি
বিন্দু কি করে তৃষ্ণা মেটায় মহাসিন্ধুর।
কাদা জল, ভাঙ্গা পথে পথে পিছলে পড়া হাসি
ব্যাথাতুর কোমরে প্রেমের প্রলেপ, স্পর্শ রাশি
পদ্মার ইলিশেরা দিন গুণছে তোমার প্রতীক্ষায়
চলন বিলের শাপলারা আলতা রঙের মাথা দুলিয়ে
পথ চেয়ে থাকে ওগো তোমারি অপেক্ষায়,
ভোরের পাখিরা বাঁশ বনে বনে রেওয়াজ করে
আগমনী দিনে গান শোনাবে তোমায়।
জোনাকিরা সাঁঝের আঁধারে জানতে চায়
ওগো হাসনাহেনা! বলো তো সে আসবে কবে?
শীতলী বাতাসেরা নিরবে কাঁদে দখিনের জানালায়
টিনের চালায় বৃষ্টি ফোঁটারা নেচে যায় প্রতি বর্ষায়,
ঝিঙে ফুল খোঁপা খুঁজে ফেরে বিকেলের শেষ আলোয়
দিবস নিভে যায়, জ্বলে পিদিমেরা প্রতিটি আঁধারে;
আমি শুধু বসে থাকি নিভৃতে নিরব অন্ধকারে
যদি নাই থাকে অন্তরে আলো বলো
কি হবে জ্বেলে এই কৃত্রিম আলো?
তুমি চলে এসো.....
তুমি চলে এসো.........

এ মাটির গন্ধে পেটে ধরে ক্ষুধা
অন্তরে নেই ক্ষুধা; আছে তৃপ্তির মহাসুধা,
এ পানির অভাবে তৃষ্ণা ধরে আকণ্ঠ তিয়াসে
তবু ভরা থাকে বুক পানি মেশানো এ বাতাসে।
পৃথিবী আমারে তাড়িয়ে দিক শতধা দিগন্তে
ও মাটি! আমায় ভালবাসা দিও অবশেষে অনন্তে।

তুমি চলে এসো- স্বদেশের কাদা-মাটি-জলে
তারপর জ্বলতে থেকো আমাদের ভালবাসার অনলে।

17.12.2007, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।


fazal
fazal
Latest page update: made by fazal , Dec 17 2007, 6:28 PM EST (about this update About This Update fazal Edited by fazal


view changes

- complete history)
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.