বাঁকা চোখের আঘাতThis is a featured page

বাঁকা চোখের আঘাত
-ফজলে এলাহি মুজাহিদ

পক্ষাঘাত মানুষকে বাধ্য করে উগ্রতায়
অথবা জন্ম থেকেই অসম্পূর্ণতা
যে যাই বলো হে সুসম্পূর্ণ, চিন্তনে, উপহাসে
‘কারণ’ এখানে বক্রদৃষ্টি, কখনো কি ভেবেছ তা?

আপনাবর্তে বিরাজ করতে এই ধরণীর পরে
কে না চায় বলো; পরিপূর্ণ সম্মানে?
না চাইতে যা পাইনি অথবা হারিয়েছি অকালে
তবুও একথা সত্য যে মোরা বেঁচে আছি মহাকালে।
কি অপরাধে বলো হানছো আঘাত,
কি এমন বলো এনেছি ব্যাঘাত
দৃষ্টিতে তোমাদের?
কখনো দয়ায়, কখনো ঘৃণায়, কখনো বা উচ্ছাসে
অবজ্ঞা, অবহেলা আর সামাজিকতার সকাশে
বাঁকা চোখে দেখছ আমাদের।

কবি বলেছিলঃ
“বাঁকা হাসির চেয়ে নির্মম কিছু নেই”,
বলবো এক্ষণেঃ
বাঁকা চাহনির চেয়ে বড় কোন কষাঘাত কিছু নেই।

০৪·০৩·২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।


fazal
fazal
Latest page update: made by fazal , Dec 15 2007, 11:01 PM EST (about this update About This Update fazal Edited by fazal

107 words added

view changes

- complete history)
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.