বিবর্তনThis is a featured page

বিবর্তন
-ফজলে এলাহি মুজাহিদ

জীবনের সবগুলো স্বপ্নকে জড়ো করে
তীরন্দাজের প্রস্তুতিতে সাজাই সমান্তরাল
সবিস্ময় বিমূঢ়তায় ডান-বাম করে দেখি
স্থির নেই মুহূর্ত; নিয়ত বিবর্তনের ছোঁয়া।
একচোখা ভঙ্গি একদিক দেখে দেখুক
আমি দেখি চারদিক, সবদিক, সকল কৌণিকতা।

শৈশবের মালাঠোলা ভেঙ্গে হাতে নিয়েছি পুস্তক
সে আমার বিবর্তন!
কৈশরের সাথে কিছুটা যৌবন মেশানো দ্রবণ গিলে
কপালের ঘাম মুছে তক্তায় সাজিয়ে রেখেছি
বিদ্যালয়ের বই-খাতা আর সকল সনদপত্র;
আমি হাল ধরেছি জীবন তরণীর
সে আমার বড় বিবর্তন!

ডালায় সাজানো মতবাদগুলো দেখে এসেছি এতদিন
মিষ্ট-তিক্ত বুঝতে গিয়ে লবন দেখার মতই
দু’এক চুমুক শুরুয়া চেটেছি নতুন জীবন পেতে
পরিপূর্ণ জীবনের স্বাদ পাইনি কোথাও হতে।

ভারসাম্যহীন রাঁধিয়ে কোথাও রেঁধেছে নিরামিষ
জীবের খাদ্য জীবনেই ছড়িয়ে;
একথাটি যেন কেউ তারে বলেনি।

এমনি অনেক বেচিয়ে কোথাও তিন থেকে শুরু করে
তেত্রিশ কোটি; কোথাও আবার গোত্রের পরিধিতে
পাতা-লতা-বিচি জড়ো করে রাঁধা দারুন তিক্ত পাঁচন।

কোমরের গিটে কড়ি মোটে নেই, হাট করা চাই তবু
এহেন আক্রোশে কেউ কেউ হলো ডাকাত দলের প্রভু,
এরা ধনীর গোলার ধান-চালে রাঁধে গরীবের শিরনী
অবশেষে দেখি তৃপ্ত ঢেকুর; ডাকাতির তেল-নুনে
গরীবের ভাগে শেষমেষ জোটে ‘ঐতিহ্য মুজুরী’।

ক্রমাগত বদ হজমে হজমে তিক্ত যখন প্রাণ
ভেবেছি- হয়ত অথৈ সাগরে নিমজ্জনই এই জীবনের দান!

সহসা তিক্ত দু’চোখ দেখলো দুয়ারে দাঁড়ানো মুসাফির
দু’হাতে তার দু’টি আলোক ভরা বর্তনে
জীবনের সব স্বাধে ভরা “লৌহে”র অমিয়
অমরত্ব যেন পেয়ে যাই আমি সেদিনের সেই ক্ষণে!

এখন আমার শুধুই বিবর্তন
অন্ধকার থেকে আলোকের ঝর্ণায়
আলো থেকে আলোক প্রান্তরের বিশালতায়
প্রতিদিন পাই নব জীবনের স্বাদ, নতুন প্রাণের ঘ্রাণ।
মৃত্যু আমাকে দেবে পরিবর্তন; মহা সে বিবর্তন
নিঃশেষ নয়; মৃত্যু দুয়ার পেরিয়ে ওপাশটায়
অনন্ত জীবনের মহা সে আস্বাদন।

০৭·০৬·২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।


fazal
fazal
Latest page update: made by fazal , Dec 15 2007, 11:03 PM EST (about this update About This Update fazal Edited by fazal

253 words added

view changes

- complete history)
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.