বিষন্ন সময়ের দেয়ালে করাঘাতThis is a featured page

-ফজলে এলাহি মুজাহিদ

সময়ের চৌকাঠে এখন
ঘুনপোকাদের দৌরাত্ম!
মানবতার নিংড়ানো কেরোসিন
ফুরিয়ে গেছে সে-ই কবে;
খনিতে খনিতে আগুন জ্বালিয়ে দিয়েছে
একদল সন্ত্রাসী ডাকাত।

যারা লুট-তরাজ করে বেড়ায়
কাশ্মীর থেকে রেঙ্গুনের উচ্ছেদে
পামীর হতে তিমুরের জবর দখলে
ফিলিস্তীন হয়ে ফিলিপাইনের দীপপুঞ্জে
আফগান মরুতে সাজানো লাদেনের খোঁজে;
ডাকাতের দলপতি স্বপ্নে দেখেছে পরমাণু চুল্লিতে
স্বপ্নের ইরাকী গলিত সোনা
-লুণ্ঠন কর! যত প্রয়োজন রক্তের জ্বালানীতে!

কালের ভিত্তিগুলোর অন্তসার এখন
ঘুনপোকাদের অন্ত্রে অন্ত্রে ক্রিয়াশীল,
খোলসী কাঠামোতে কম্পিত দিনরাত
হ্যামিলন নয়; এবার বিশ্বায়নের বাঁশীওয়ালা
ভাঁজিছে সুমধুর(?) সুর গাঁও-গেরাম-এর দিকে
ডাকিছে মোড়লী স্বৈরাচার; শক্তির উন্মাদনায়
ভুলোনা মায়াবী বাঁশীর সুরে; চেতনা ফিরিয়ে আনো।
দ্বিতীয়-তৃতীয় বিশ্বের বঞ্চিত মানুষেরা
যেও মাড়াতে ঐ ঘুনে ধরা চৌকাঠে
নির্ঘাত পতিত হবে!

আমি বিষন্ন সময়ের দেয়ালে করাঘাত করি দিনরাত
বে তোমাদের ঘুম ভাঙ্গবে? কখন হবে প্রভাত??

২০·০৫·২০০৭ মদীনা মুনওয়ারা, সৌদি আরব।


fazal
fazal
Latest page update: made by fazal , Dec 17 2007, 7:06 PM EST (about this update About This Update fazal Edited by fazal


view changes

- complete history)
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.