বিষাক্ত ফসলThis is a featured page

-ফজলে এলাহি মুজাহিদ

সৃজনে আগুন ভাসে বাদলের দিনে
কেন তারে রেখে দেই আমাদের মনে,
কি বলবে যদি বলি কেন এ সৃজন
সহসা ব্যথিত হয় সমূহ মনন।

এখানে হৃদয় ছিঁড়ে লাঙ্গলের ফলা
বিষাক্ত ফসল তোলে ঘৃণাময় গোলা,
জেনেছি জীবন তাসের ঘর, তবু পথচলা
হীনমন বুনে যায় অশান্ত-বীজতলা।

কাগজে কাগজ থাকে কলমটি আনে মান
শিশুর ছেলেমী অাঁকন থেকে জীবনের গান,
হৃদয়ে হৃদয় ভাসে শব্দের জলে জলে
সাধনা-যাতনা কি তা সময় যে দেয় বলে।

নমিত সুজন কাঁদে স্বজনের বনে
অভদ্র শৃগাল হাসে খেয়ালীর মনে,
কি ব্যাথা এখানে নেই এনে দাও পরে
সবটুকু গিলে খাবো তোমাদের তরে।

০১.০৮.২০০৬
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।


________________________________________________________________
মূলপাতা - কবিতা - প্রবন্ধ - ভ্রমণ - নাটক - পছন্দের বই

© - এই সাইটের সকল লেখার স্বত্ব লেখক কতৃর্ক সংরক্ষিত ।


fazal
fazal
Latest page update: made by fazal , Jul 8 2007, 1:31 AM EDT (about this update About This Update fazal Edited by fazal

24 words added

view changes

- complete history)
Keyword tags: None
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.