-ফজলে এলাহি মুজাহিদবন্ধু এসো- আজ আমরা ভালবাসা অর্জন করি যে পাওয়া পাওয়ার নয়, হারিয়ে যাওয়ার তার আশায় কেন আর দিন গুনব প্রতীক্ষিত প্রহরের মিনার গড়ব সময়ের প্রচ্ছন্ন পথে কেন মিছে আকাংখার হিমালয়-প্রদ প্রাচীর নির্মানিব? ভুলে যেও না, এ ভালবাসা আমাদের স্রষ্টার উপহার এ বিশ্ব-ভূবন সে উপহার, সে ভালবাসার বন্ধনে টিকে আছে আমি চির কৃতজ্ঞ তোমাতে হে সত্য, হে সুন্দর। বন্ধু! তুমি বল আমার জন্য যা ছিল উপহার আমায় কেন তুমি দিলে না তা যা কিছু কষ্টের, যা কিছু কান্নার তা-ই শুধু সাজিয়ে রাখলে থরে থরে জীবনের এখানে সেখানে। আমি শিশু হয়ে এসেছিলাম তোমাদের মাঝে তোমরা আমায় আদর দিলে চুমোয় চুমোয় নিভিয়ে দিলে আমার কান্নাগুলো অথচ যেদিন থেকে আমি ভালবাসা চাইতে শিখলাম, বুঝতে পারলাম অনুভব করলাম বঞ্চনার কুটিল হাসি বই কিছুই দেখিনি সমস্ত অবয়বে। আমি তো ভালবাসাকে বুঝেছি যা হয়ত একান্ত আমার সে এক বেমানান দৃষ্টি তোমাদের পৃথিবীতে দেখেছি মায়ের হাসিতে, ভেজা অশ্রুতে শাড়ির আঁচলে, প্রতীক্ষিত প্রহরে পিতার অভিমানে, আকুল স্নেহের কঠোর শাষণে ভাইয়ের থাপ্পরে আর বোনের কন্ঠে- 'দুষ্ট! খুব পেকেছিস না?' দেখেছি কারো চোরা চাহনিতে, মুছ্কি হাসিতে বিদায়ের অশ্রুতে, ফিরে আশা কোলাহলে বটতলার আড্ডায়, ঈদের কোলাকুলিতে তৃপ্ত ভিখারির ঝলমলে দৃষ্টিতে দেখেছি, একটি গোলাপ কুঁড়ির হাত বদলে ঈদ কার্ডের ভিতরের পৃষ্ঠায় একটি গানের কলিতে- 'তোমার মুখে ফুটলে হাসি আনন্দ পাই আমি এই কি আমার ভালবাসা জানি না আমি জানে অন্তর্যামী।' দেখেছি, কবিতার পংক্তিতে- 'তুমি দূরে, বহুদূরে এতটা দূরে যেখানে রয়েছে আমার অন্তর আর তুমি আমার অন্তরের বাসিন্দা।' ভালবাসা তো এক সাথে থাকা আর হাত ধরে পথ চলার নাম নয় সে যে অন্তরের উৎকৃষ্ট প্রকাশ এসো বন্ধু, প্রিয় এবং প্রিয়তম আমরা তা অর্জন করি অর্জন করি এবং অর্জন করি। ১২.০৯.২০০৩ মদীনা মুনওয়ারাহ্, সৌদি আরব।
© - এই সাইটের সকল লেখার স্বত্ব লেখক কতৃর্ক সংরক্ষিত ।