সংগীতঃ যখনি ঝর্ণা নামেThis is a featured page

-ফজলে এলাহি মুজাহিদ

যখনি ঝর ঝর ঝর্ণা নামে
আকাশের বুক থেকে শুস্ক এ ধরাধামে,
তখনি নতুন সাঝে
তরু-লতা প্রাণী মাঝে;
বিচ্ছুরিত হয় জীবন আলোক
অসীম দয়ালু তুমি প্রতিপালক।।

যখনি সূর্য উঠে রোজ প্রভাতে
আঁধার সরিয়ে হাসে চন্দ্র রাতে,
তখনি ফুলেরা ফোটে, পাখি গান গায়
শ্রমে-বিশ্রামে প্রাণী জীবন সাজায়;
অন্তরে-বন্দরে জাগাও পুলক
অসীম দয়ালু তুমি প্রতিপালক।।

ছাড়তে হবেই ধরা তবুও আশা
প্রতিদিনই বাঁধি মোরা নতুন বাসা।

যখনি জীবনটারে মনে হয় ভুল
নিরাশার ঢেউ এসে ভেঙ্গে দেয় কুল,
কোথাও অসীম দুখে সাধনা ধুম
কোথাও অঢেল পাওয়া, বিলাস-যুলুম;
সান্ত্বনা বিচারের অনন্তলোক/দিন পরলোক
অসীম দয়ালু তুমি প্রতিপালক।।

০৭.০৭.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।


________________________________________________________________
মূলপাতা - কবিতা - প্রবন্ধ - ভ্রমণ - নাটক - পছন্দের বই

© - এই সাইটের সকল লেখার স্বত্ব লেখক কতৃর্ক সংরক্ষিত ।


fazal
fazal
Latest page update: made by fazal , Jul 8 2007, 1:34 AM EDT (about this update About This Update fazal Edited by fazal

24 words added

view changes

- complete history)
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.