সন্তর্প সাধো: রাহীThis is a featured page

-ফজলে এলাহি মুজাহিদ

বেলার আকাশে রঙের প্রাচুর্য ভেঙ্গে দিল চিন্তন
মালয়ী বাতাসের সাথে ভিণদেশী গন্ধ এখন,
চৌদিকে দিকে জালিয়াতী ফসলের ধুম
চাষী তুমি ফলাচ্ছ ভাল; কুনীতির কেড়েছ ঘুম।
আবার নবান্ন হবে মোদের আঙিনা জুড়ে
আবার পিঠে খাওয়া হবে পৌষী খেজুর গুড়ে,
বসন্ত শেষে কচি আম খেয়ে কাটাই সারা দুপুর
বর্ষার বানে যুঝিয়া বাজাই শরত-বিকেলী সুর।

আমরা ভেঙ্গেছি শিকল দ্বিশতক সাধনায়
আমরা লভেছি মুক্তি সীমাহীন যাতনায়,
এ মাটির পরতে ঘুমন্ত বিদ্রোহী
জাগিয়ে দিও না; সিংহ তোরণ-রাহী!

বিশ্বাসে যদি বিষ ঢালো তুমি হাতে নাও সংগিন
তবে বিস আশ করে নাও শান্তিতে কিছুদিন,
জাতির অন্তর জুড়ে জেনো প্রেমোষ্ণ জৈব গ্যাস
উত্তাপ নাও; আগুন জ্বালালে পুড়ে হবে নিঃশেষ!

১৭.০৭.২০০৭ মদীনা মুনওয়ারা, সৌদি আরব।


fazal
fazal
Latest page update: made by fazal , Dec 17 2007, 7:49 PM EST (about this update About This Update fazal Edited by fazal


view changes

- complete history)
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.