সান্ধ্য লালে প্রহর গোণা সুখThis is a featured page

-ফজলে এলাহি মুজাহিদ
সাত রঙা ঐ আকাশ যেন এই জীবনের প্রতিচ্ছবি
এই ভাঙ্গে মেঘ ঠাঠা রবে, এই হেসে যায় দীপ্ত রবি,
সারাবেলা যাচ্ছে রে তোর মোহিত সে বাঁশির সুরে
কোন পিয়াসে, কার তিয়াসে ছুটিস্ কেবল ঐ সুদূরে;
সাগর হেথা, সত্যি কি তাই?
মরিচীকার ভ্রান্তি কি নাই?
জগত-পথে মরুই শুধু মরিচীকার সবটুকু নয়
সদূর পথে, সকল পথে এই প্রতারণ নিত্য যে হয়।
ভোর সকালে সবুজ গাঁয়ের সরল পথে হেঁটেছিলি
আজ দিবসে কোন্ হরষে মনের ঘরে তালা দিলি?
শিকল পরা বিকল জীবন তুই কি কভু চাইছিলি রে
হৃদয় মাঝে বানিয়ে খাঁচা বাঁধলি বুঝি মন পাখিরে;
দিন-দুপুরের সূর্যটাকে অচিন সূতোয় বিকেল টানে
এমনি কোন ধূসর সাঁঝে ভেসে যাবি মরণ বানে!
তবু আপনারে তুই রাখলি মগন খেয়ালী সেই সুরে সুরে
সন্ধ্যে হতে নেই দেরী নেই প্রদীপ জ্বালা নিকট-দূরে,
হদয়-বাঁধন খুলে দে তোর সব হৃদয়ে ছড়িয়ে সুধা
কি হবে বল পঁচিয়ে, সে ফুল-ফলে হাজার মিটবে ক্ষুধা।
সত্য ক্ষুধা, শান্তি ক্ষুধা, সমুন্নত জীবন ক্ষুধা মেটাতে চল
পেটের ক্ষুধাই নয় তো রে স'ব আত্মারো চাই শক্তি ও বল;
মাছে ভাতে তৃপ্ত হয় না এসেছে যে আকাশ হতে
আসমানী স্বাদ-পানীয় দে যা পেয়েছিস সত্য মতে।
এমন দিনটি গড়বি রে তুই জাগিস্ যদি মোহ ত্যাগী
সাঁজ লালিমা গুণবে প্রহর সুখ-সফল এই তোরই লাগি।
২৭.১১.২০০৭, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।


fazal
fazal
Latest page update: made by fazal , Dec 11 2007, 4:31 PM EST (about this update About This Update fazal Edited by fazal

199 words added

view changes

- complete history)
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.