সুন্দর এই পৃথিবীThis is a featured page

-ফজলে এলাহি মুজাহিদ

কত সুন্দর এই পৃথিবী
সুন্দর আকাশ ও বাতাসের ঘ্রাণ
প্রাণের সুষমায় লুক্কায়িত প্রাণ
মাটি তার মায়াবী।
যে দিকে তাকাই সবুজের ঠাঁই
হারাতে আমার নাই মানা নাই,
তৃষিত-মৃত মরুর বুকে ইতি-
উতি শান্তির উদ্যান
পথের ক্লান্তি মুছে দিতে ডাকে
প্রাণের মরুদ্যান।
রাতীয় স্তব্ধ মরণের পরে
নতুন জীবনী ভোরে
সুবাসী ফুলের সুগন্ধী বায়ু
ছুটে আসে মোর দোরে।
দুর্বারা স'বে সারা রাত জেগে
শিশির কুড়ায় নুয়ে
সোনালী আলোরা দেখার আগেই
দেয় দু'টি পা ধুয়ে।
সূর্যটা এসে উল্টায় পাতা
দিন-তারিখের পঞ্জিকায়
দিবসে আমায় জাগিয়ে-সাজিয়ে
শেষ বিকেলে নেয় বিদায়।
জোনাকীর মত আলো জ্বালি আমি
জগতের দিকে দিকে
অন্তরী আলো দু'চোখে বেরিয়ে
আঁধারকে করে ফিকে।
আমার মাঝের সবটুকু দিয়ে
ধুয়ে মুছে রাখি সুন্দর
অনাগত তুমি আসবে গো বলে
সাজায়ে রেখেছি বন্দর।
নোঙ্গর ফেলে নতুনেরা দেখ
মুকুলী স্নিগ্ধতায়
ফিরতী জাহাজেরা ছেড়ে যায় ঐ
অনন্ত যাত্রায়।
এ পারের হাসি-আনন্দটুকু
এখানেই রেখে যাই
প্রার্থনা করো এ বেদনাবাহী যেন
ওপারের সুখ পাই।

২২.০৮.২০০৭, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।


fazal
fazal
Latest page update: made by fazal , Dec 11 2007, 4:47 PM EST (about this update About This Update fazal Edited by fazal


view changes

- complete history)
More Info: links to this page
There are no threads for this page.  Be the first to start a new thread.